Skip to main content

যা শিখলাম ৪০তম রিটেন দিয়ে: ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলতে হয়

যা শিখলাম ৪০তম রিটেন দিয়ে: ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলতে হয়, তাই লিখলাম।
প্রথম বিসিএস, প্রত্যাশা আকাশছোঁয়া ছিল কিন্তু সেই অনুসারে পরিশ্রম করতে পারিনি। যতটুকু করেছি তার মাঝে ছিল সুপরিকল্পনার অভাব। ভুল তুলে ধরলাম যাতে পরবর্তীতে কেউ কাজে লাগাতে পারে:
১. বিজ্ঞান/ ইঞ্জিনিয়ারিং এর ছাত্র তাই বিজ্ঞান, ম্যাথ, মানসিক দক্ষতা কম পড়লেই হবে। শেষে পড়া। এইভাবে সিলেবাস কভার করা যাবে না। পরীক্ষা হলের পরিবেশ আলাদা, যে অংক ছাত্রকে আমি বহুবার করিয়েছি সেই একই অংক ভুল করে এসেছি! আর সহজ সহজ ছোট ছোট ভুল তো আছেই। আপনার শক্তিশালী বিষয়ে কম নাম্বার আপনাকে অনেক পিছিয়ে দিবে।
২. অনর্থক ডেটা/ চার্টের পিছনে ছুটা, এত ডেটা চার্ট লাগে না। দরকারি সব আপনি অর্থনৈতিক সমীক্ষায় পেয়ে যাবেন।
৩. সময় বণ্টন করতে না পারা। লিখিত পরীক্ষায় সবচেয়ে দরকারি এই জিনিসটা, ইফ ইউ ফেইল টু আচিভ ইট, সিউরলি,ইউ উইল আউট অফ দ্য কনটেস্ট। It doesn't matter what u know bt what is in ur paper does matter.
৪. কোন জিনিস আগে পড়তে হবে আর কোন জিনিস পড়ে তা বুঝতে না পারা। কম গুরুত্বপূর্ণ জিনিসের উপর আমি বেশি সময় দিয়েছি আর শেষে এসে অধিক গুরুত্বপূর্ণ জিনিস ভালো করে শেষ করতে পারিনি।
৫. পরিকল্পনামাফিক না পড়া। কত সময় কার পিছনে ব্যয় করা উচিৎ তা বুঝতে না পারা।
৬. ইংরেজিতে ছোট বেলা থেকেই মোটামুটি ভালো ছিলাম তাই এতটা পড়িনি। যার ফলাফল হয়েছে ভয়াবহ। অযত্নে অবহেলায় শুধু গাছই মরে না, ভালোবাসা, মায়া মমতা, বিদ্যা সবই মরে।

Comments

Popular posts from this blog

নবম- দশম শ্রেণির বাংলা ২য়পত্র- সমাস হতে ১৪৪ টি MCQ প্রশ্ন-উত্তর

১. ‘কাজলকালো’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি? ক) কাজলের ন্যায় কালো খ) কাজল রূপকালো গ) কাজল ও কালো ঘ) কালো যে কাজল সঠিক উত্তর: (ক) ২. ‘প্রগতি’ কোন সমাসের উদাহরণ? ক) নিত্য সমাস খ) অব্যয়ীভাব সমাস গ) অলুক সমাস ঘ) প্রাদি সমাস সঠিক উত্তর: (ঘ) ৩. ‘মহানবি’ শব্দটি কোন সমাস? ক) তৎপুরুষ খ) অব্যয়ীভাব গ) বহুব্রীহি ঘ) কর্মধারয় সঠিক উত্তর: (ঘ) ৪. উপমান কর্মধারয় সমাস কাকে বলে? ক) দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান বস্তুর মিল থাকলে খ) অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর মিল থাকলে গ) সাধারণ গুণের উল্লেখ থাকলে ঘ) দুটি বিশেষ পদের একটিকে বুঝায় সঠিক উত্তর: (ক) ৫. “জীবননাশের আশঙ্কায় যে বীমা = জীবনবীমা” কোন কর্মধারয় সমাস? ক) উপমান খ) উপমিত গ) রূপক ঘ) মধ্যপদলোপী সঠিক উত্তর: (ঘ) ৬. কয়টি সমাসের সাথে ‘অলুক’ কথাটি যুক্ত আছে? ক) ৩ খ) ২ গ) ৪ ঘ) ৬ সঠিক উত্তর: (ক) ৭. ‘জলচর’ কোন তৎপুরুষসমাস? ক) সপ্তমী খ) পঞ্চমী গ) উপপদ ঘ) তৃতীয়া সঠিক উত্তর: (ক) ৮. ‘উপনদী’ সমস্তপদের ‘উপ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) ক্ষুদ্র খ) অভাব গ) সামীপ্য ঘ) সাদৃশ্য সঠিক উত্তর: (ক) ৯. ‘রূপককর্মধারয়’ - এর সমস্তপদ...

█▓▒জাতিসংঘ বিষয়ক প্রশ্নোত্তর ▒▓█

১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট। ২. জাতিসংঘ এর নামকরণ করেন কে?— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট। ৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?— ১ জানুয়ারি, ১৯৪২। ৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে? — মহাসচিব। ৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়? — নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র। ৬. জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয়— জেনেভা,সুইজারল্যান্ড। ৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন— জন ডি রকফেলার জুনিয়র। ৮.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি— ডব্লিউ হ্যারিসন। ৯.জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে — ২৬জুন,১৯৪৫ সালে। ১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে— ২৪ অক্টোবর, ১৯৪৫। ১১.জাতিসংঘের সনদের রচয়িতা— আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)। ১২.প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়— ২৪শে অক্টোবর। ১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? — সাধারণ পরিষদের। ১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে — সভাপতি। ১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? — লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে। ১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের...

BCS WRITTEN SUGGESTION

বাংলা - যেকনো ভাল একটা গাইড ইংরেজি - রচনার জন্য কোচিং এর শিট বাংলাদেশ বিষয়াবলী - বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, সংবিধান আর অর্থনৈতিক সমীক্ষা আন্তর্জাতিক - বেসিক ভিউ - নাঈম স্যার গণিত - বোর্ড বই (৮ম, ৯ম-১০ম ও ইন্টারের বই থেকে বিন্যাস, সমাবেশ, সরলরেখা আর সম্ভাব্যতা) মানসিক দক্ষতা - আইকিউ ডক্টর - সানোয়ার স্যার বিজ্ঞান - বোর্ড বই (৮ম, ৯ম-১০ম), ইজি কম্পিউটার