Skip to main content

বিষয়ঃ আন্তর্জাতিক বিষয়াবলী,,কি_কি_পড়বেন? কি_কি_বাদ_দিবেন?

#মানবন্টনঃ Bcs প্রিলিতে আন্তর্জাতিক বিষয়াবলীতে থাকে ২০ নম্বর।
#টপিকঃ মোট টপিক আছে ৩৩ টি। অধ্যায় আছে ৫টি। আমার এই সাজেশন টি বিগত ৪০-৩৫ বিসিএসের নতুন সিলেবাস অনুসারে বানিয়েছি।
তো বিগত ৫ বিসিএসের প্রশ্ন এনালাইসিস করলে দেখা যায়, আন্তর্জাতিক বিষয়াবলীতে ২০ টপিক থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসেছে।
জ্বী, মাত্র ২০ টা টপিক। সিলেবাসের হাফ শুরুতেই নাই।
তো এই ২০ টা টপিক হলোঃ
#১ম_অধ্যায়ঃ
১.এশিয়া মহাদেশ- ৪ বার (৩৫, ৩৬, ৩৮ ও ৪০ বিসিএস)
২.ইউরোপ মহাদেশ- ৪ বার।
৩.উত্তর ও দক্ষিন আমেরিকা মহাদেশ- ২বার।
৪.ওশেনিয়া ও এন্টার্কটিকা মহাদেশ- ২ বার।
#২য়_অধ্যায়ঃ
৫.প্রণালী, সীমানা, বিরোধপূর্ণ অঞ্চল- ৪ বার।
৬.যুদ্ধ বিগ্রহ- ৩ বার।
৭.চুক্তি- ৪ বার।
৮.প্রটোকল- ২ বার।
৯.কনভেনশন- ২ বার।
১০.আইন- ৩ বার।
#৩য়_অধ্যায়ঃ
১১.সাম্প্রতিক বিষয়াবলী - ৫ বার। (প্রতিবার আসে)
#৪র্থ_অধ্যায়ঃ
১২.পরিবেশ বিষয়ক সংগঠন ও অন্যান্য- ২ বার।
১৩.COP সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য- ২ বার।
১৪.জলবায়ু বিষয়ক চুক্তি, প্রটোকল ও কনভেনশন - ৩ বার।
#৫ম_অধ্যায়ঃ
১৫.জাতিপুঞ্জঃ ২ বার।
১৬.জাতিসংঘ- ৫ বার (প্রতিবার আসে)
১৭.আন্তর্জাতিক রাজনৈতিক জোট- ৩ বার।
১৮.বিশ্বব্যাংক গোষ্ঠী ও আইএমএফ- ১ বার। (৩৭ তম বিসিএসে এই একটা টপিক থেকেই ৪ টা প্রশ্ন ছিল।)
১৯.আন্তর্জাতিক অর্থনৈতিক জোট- ৩ বার।
২০.আঞ্চলিক অর্থনৈতিক জোট- ৩ বার।

এই ২০ টা টপিক থেকে প্রতিবার সর্বনিম্নে ১৫ থেকে সর্বোচ্চ ১৮ টা প্রশ্ন এসেছে বিগত ৩৫-৪০ তম বিসিএসে। তাই এই টপিক গুলা আগে পড়ে ফেলুন। ইনশাআল্লাহ ২০ এ নিম্নে ১৫ কমন পাবেন নিঃসন্দেহে। ভাগ্য ভালো হলে ২ টা বেশীও পেতে পারেন। বাকি তিন/পাচটার জন্য বিগত সালের প্রশ্নই ভরসা।

Comments

Popular posts from this blog

নবম- দশম শ্রেণির বাংলা ২য়পত্র- সমাস হতে ১৪৪ টি MCQ প্রশ্ন-উত্তর

১. ‘কাজলকালো’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি? ক) কাজলের ন্যায় কালো খ) কাজল রূপকালো গ) কাজল ও কালো ঘ) কালো যে কাজল সঠিক উত্তর: (ক) ২. ‘প্রগতি’ কোন সমাসের উদাহরণ? ক) নিত্য সমাস খ) অব্যয়ীভাব সমাস গ) অলুক সমাস ঘ) প্রাদি সমাস সঠিক উত্তর: (ঘ) ৩. ‘মহানবি’ শব্দটি কোন সমাস? ক) তৎপুরুষ খ) অব্যয়ীভাব গ) বহুব্রীহি ঘ) কর্মধারয় সঠিক উত্তর: (ঘ) ৪. উপমান কর্মধারয় সমাস কাকে বলে? ক) দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান বস্তুর মিল থাকলে খ) অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর মিল থাকলে গ) সাধারণ গুণের উল্লেখ থাকলে ঘ) দুটি বিশেষ পদের একটিকে বুঝায় সঠিক উত্তর: (ক) ৫. “জীবননাশের আশঙ্কায় যে বীমা = জীবনবীমা” কোন কর্মধারয় সমাস? ক) উপমান খ) উপমিত গ) রূপক ঘ) মধ্যপদলোপী সঠিক উত্তর: (ঘ) ৬. কয়টি সমাসের সাথে ‘অলুক’ কথাটি যুক্ত আছে? ক) ৩ খ) ২ গ) ৪ ঘ) ৬ সঠিক উত্তর: (ক) ৭. ‘জলচর’ কোন তৎপুরুষসমাস? ক) সপ্তমী খ) পঞ্চমী গ) উপপদ ঘ) তৃতীয়া সঠিক উত্তর: (ক) ৮. ‘উপনদী’ সমস্তপদের ‘উপ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) ক্ষুদ্র খ) অভাব গ) সামীপ্য ঘ) সাদৃশ্য সঠিক উত্তর: (ক) ৯. ‘রূপককর্মধারয়’ - এর সমস্তপদ...

█▓▒জাতিসংঘ বিষয়ক প্রশ্নোত্তর ▒▓█

১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট। ২. জাতিসংঘ এর নামকরণ করেন কে?— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট। ৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?— ১ জানুয়ারি, ১৯৪২। ৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে? — মহাসচিব। ৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়? — নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র। ৬. জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয়— জেনেভা,সুইজারল্যান্ড। ৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন— জন ডি রকফেলার জুনিয়র। ৮.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি— ডব্লিউ হ্যারিসন। ৯.জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে — ২৬জুন,১৯৪৫ সালে। ১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে— ২৪ অক্টোবর, ১৯৪৫। ১১.জাতিসংঘের সনদের রচয়িতা— আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)। ১২.প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়— ২৪শে অক্টোবর। ১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? — সাধারণ পরিষদের। ১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে — সভাপতি। ১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? — লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে। ১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের...

BCS WRITTEN SUGGESTION

বাংলা - যেকনো ভাল একটা গাইড ইংরেজি - রচনার জন্য কোচিং এর শিট বাংলাদেশ বিষয়াবলী - বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, সংবিধান আর অর্থনৈতিক সমীক্ষা আন্তর্জাতিক - বেসিক ভিউ - নাঈম স্যার গণিত - বোর্ড বই (৮ম, ৯ম-১০ম ও ইন্টারের বই থেকে বিন্যাস, সমাবেশ, সরলরেখা আর সম্ভাব্যতা) মানসিক দক্ষতা - আইকিউ ডক্টর - সানোয়ার স্যার বিজ্ঞান - বোর্ড বই (৮ম, ৯ম-১০ম), ইজি কম্পিউটার